সার্চটুডে

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে জিতবে কে, জানালো সুপার কম্পিউটার

ছবি: সংগৃহীত

টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। নিয়মরক্ষকার জন্য গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। মেসির সামনে আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড। টানা ছয় ম্যাচে গোল করে ইতোমধ্যে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর পাশে বসেছেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে খেলানো হলে সেই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন তিনি।

মেসি না খেললেও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার জয় পেতে বেগ পেতে হবে না। এমনটা বলছে সুপার কম্পিউটার অপ্টা। আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ। আর জর্ডানের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ।

সুপার কম্পিউটার আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে। কিন্তু মাঠের খেলায় শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

বিষয় : ফুটবল লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল জর্ডান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে জিতবে কে, জানালো সুপার কম্পিউটার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। নিয়মরক্ষকার জন্য গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। মেসির সামনে আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড। টানা ছয় ম্যাচে গোল করে ইতোমধ্যে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর পাশে বসেছেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে খেলানো হলে সেই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন তিনি।

মেসি না খেললেও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার জয় পেতে বেগ পেতে হবে না। এমনটা বলছে সুপার কম্পিউটার অপ্টা। আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ। আর জর্ডানের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ।

সুপার কম্পিউটার আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে। কিন্তু মাঠের খেলায় শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x