সার্চটুডে

HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মানব কল্যাণ সংস্থান কেন্দ্র (HWRC)-এর উদ্যোগে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার মানব কল্যাণ সংস্থান কেন্দ্রের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, "মানব কল্যাণ সংস্থান কেন্দ্র (HWRC) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে এই সংগঠন।"

তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x