সার্চটুডে

তাড়াইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পুরুড়া সাংগঠনিক অফিস উদ্বোধন

তাড়াইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পুরুড়া সাংগঠনিক অফিসের উদ্বোধন

কিশোরগঞ্জের তাড়াইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পুরুড়া সাংগঠনিক অফিসের উদ্বোধন উপলক্ষে কর্মী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পুরুড়া বাজার চৌরাস্তার নুরুল ইসলাম কোম্পানি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উ:) ও কিশোরগঞ্জ এরিয়া ইনচার্জ একেএম আসাদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন তাড়াইল জোনের জোনাল ইনচার্জ সুলতান নাসির উদ্দিন এবং রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল ও পুরুড়া সাংগঠনিক অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল হালিম। সার্বিক দায়িত্বে ছিলেন খোরশেদ আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বীমা করার প্রধান শর্ত হলো আর্থিক স্বাবলম্বিতা ও শারীরিক সুস্থতা। নতুন অফিসের মাধ্যমে তালজাঙ্গা ও রাউতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার গ্রাহকেরা আরও সহজে বীমাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করা হয়। এ সময় কোম্পানির অর্ধশতাধিক মাঠকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পুরুড়া সাংগঠনিক অফিস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x