চট্টগ্রাম সীতাকুণ্ড এরিয়া ৩০ জুন ২০২৬ইং ( মঙ্গলবার) মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক জনাব মোঃ নুরের নবী চৌধুরী ও নৈশ প্রহরী মোঃ রফিকুল ইসলাম এর আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা জানান শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী বলেন, স্যার আপনার কাছ থেকে আমরা শুধু পড়াশোনা নয়, জীবনের অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি। আপনার আন্তরিকতা, স্নেহ ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার নতুন পথচলা সফল ও সুন্দর হোক এই দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য দান করুন। আপনাকে আমরা সবসময় শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করব। বিদায় নয়, আবার দেখা হবে।
মতামত