সার্চটুডে

ড. ইকরামুল বারী টিপুর উদ্যোগে

মান্দায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

ড. ইকরামুল বারী টিপুর উদ্যোগে মান্দায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নওগাঁর মান্দায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মান্দা, নওগাঁর উদ্যোগে উপকারভোগীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু বলেন, সরকারের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি উপকারভোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মান্দায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x