সার্চটুডে

মালয়েশিয়ায় নতুন কর্মসংস্থানের পরিকল্পনা, কলিং ভিসা নিয়ে বাড়ছে প্রশ্ন

সংগৃহীত

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে চলমান শ্রমিক সংকট মোকাবিলায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন খাতে কাজে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। দেশটির নিয়োগকর্তাদের একটি বড় অংশ সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। কারনন তাদের শ্রমিক প্রয়োজন। 

জানা গেছে, নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতে শ্রমিকের ঘাটতি পূরণে সরকার নিবন্ধিত ও যাচাইকৃত রোহিঙ্গাদের বৈধভাবে কাজের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে শরণার্থীদের নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত বয়সসীমার যোগ্য শরণার্থীদের প্রয়োজনীয় খাতে কর্মসংস্থানের আওতায় আনা হতে পারে।

সরকার জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে শ্রমিক সংকট কমানো, অবৈধ শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং কর্মীদের আইনি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। তবে এই কর্মসূচি কোনোভাবেই স্থায়ী বসবাস বা নাগরিকত্ব পাওয়ার সুযোগ নয়; এটি শুধুমাত্র কাজের অনুমতির বিষয়।

এদিকে মালয়েশিয়ায় বসবাসরত অনেক বাংলাদেশি প্রবাসীর মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, রোহিঙ্গাদের কর্মসংস্থানের আগে অবৈধদের বৈধকরণ ও বাংলাদেশের জন্য কলিং ভিসা দ্রুত ও স্বচ্ছভাবে চালু করা উচিত।

অনেক প্রবাসীর দাবি, মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের অবদান দীর্ঘদিনের। তাই শ্রমিক সংকট সমাধানে নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি বৈধ পথে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ দ্রুত নিশ্চিত করা সময়ের দাবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় নতুন কর্মসংস্থানের পরিকল্পনা, কলিং ভিসা নিয়ে বাড়ছে প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x