সার্চটুডে

থ্রি-পিস পরে নেচে ভাইরাল বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) মির্জাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর দলীয় প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড সভাপতির পদ বাতিল করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একটি ম্যাচে ব্রাজিল দলের জয়ের আনন্দে থ্রি-পিস পোশাক পরে নাচছেন খন্দকার আমিনুর ইসলাম মিন্টু। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে বহিষ্কার সংক্রান্ত নোটিশে ভাইরাল ভিডিও বা নাচের ঘটনার কোনো সরাসরি উল্লেখ করা হয়নি। সেখানে শুধুমাত্র দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বহিষ্কারের বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি, গোড়াই ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট সাংগঠনিক নেতাদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল বলেন, “উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

থ্রি-পিস পরে নেচে ভাইরাল বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x