সার্চটুডে

হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না

ছবি: সংগৃহীত

সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে মাঠপর্যায়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত স্পষ্টীকরণ জারি করেছে সংস্থাটি।

এনবিআর বলেছে, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছর থেকে ওই ধারায় নতুন উপধারা (২ক) সংযোজন করে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পৃথক বিধান রাখা হয়েছে। হেবা বা দানের দলিল নিবন্ধনের সময় দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর ই-চালানের মাধ্যমে নিবন্ধনকারী কর্মকর্তাই আদায় করবেন। এ ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।

এনবিআর আরও বলেছে, এ বিধান কেবল হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আগের মতোই নির্ধারিত হারে উৎসে কর দিতে হবে; সেখানে দানকর প্রযোজ্য হবে না। প্রসঙ্গত, নতুন আয়কর আইন কার্যকরের পর সম্পত্তি নিবন্ধনের আগে কর পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় হেবা ও দান দলিলের ক্ষেত্রে উৎসে কর, নাকি দানকর— কোনটি প্রযোজ্য হবে, তা নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি দেখা দেয়। 

বিষয় : এনবিআর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x