সার্চটুডে

শিশুদের অধিকার ও নিরাপত্তায় চ্যানেল আই-অ্যাকশনএইডের যৌথ উদ্যোগ

ছবি: সংগৃহীত

শিশু অধিকার, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে চ্যানেল আইয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। তিন বছর মেয়াদি এই সমঝোতার আওতায় শিশু অধিকার, বৈষম্য দূরীকরণ ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক সংবাদ, অনুষ্ঠান, টক শো ও সংলাপ প্রচার করবে চ্যানেল আই। পাশাপাশি এসব কার্যক্রম সম্প্রচার করা হবে আইস্ক্রিনেও।

সোমবার (২৩ নভেম্বর) চ্যানেল আইয়ের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোগ্রাম অপারেশনাল) এস এম হারুন অর রশীদ এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

প্রতিষ্ঠার পর থেকেই শিশুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করছে অ্যাকশনএইড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, জনসংলাপ এবং অ্যাডভোকেসি কার্যক্রম জোরদারে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতা অনুযায়ী, শিশুদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি বৈষম্য রোধ এবং মানবাধিকার সুরক্ষায় যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এ লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযানও পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিশুদের অধিকার ও নিরাপত্তায় চ্যানেল আই-অ্যাকশনএইডের যৌথ উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x