সার্চটুডে

ইউএনওর অভিযানে দখলদার মুক্ত ও উচ্ছেদ হলো ভাঙ্গুড়ার সরকারি পাটকলের জমি

পাবনার ভাঙ্গুড়ায় রাতের আঁধারে দখল করে ঘর নির্মাণ করা সরকারি পাটকলের জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ ও রেলওয়ে স্টেশন সংলগ্ন বড়াল মাঠের পেছনে অবস্থিত সরকারি পাটকলের জমিতে একটি ঘর নির্মাণ করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে ইউএনও মো. আরিফুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় অবৈধভাবে নির্মিত ঘরটি উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএনওর অভিযানে দখলদার মুক্ত ও উচ্ছেদ হলো ভাঙ্গুড়ার সরকারি পাটকলের জমি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

পাবনার ভাঙ্গুড়ায় রাতের আঁধারে দখল করে ঘর নির্মাণ করা সরকারি পাটকলের জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ ও রেলওয়ে স্টেশন সংলগ্ন বড়াল মাঠের পেছনে অবস্থিত সরকারি পাটকলের জমিতে একটি ঘর নির্মাণ করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে ইউএনও মো. আরিফুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় অবৈধভাবে নির্মিত ঘরটি উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x