সার্চটুডে

ট্রাক ও অটোরিক্সা জব্দ

রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার

ছবি - সার্চটুডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল  নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদককারবারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় জব্দ করা হয়েছে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অটোরিক্সা জব্দ। বুধবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ফারুক রূপগঞ্জের মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিক্সায় নামানোর সময় কয়কটি বস্তায় ভর্তি ১ হাজার ১০৭  বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি ফারুককে। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও সিএনজি অটোরিক্সা।  

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে বিকালে গ্রেপ্তারকৃত মাদককারবারিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x