সার্চটুডে

অন্যায়কারী যত ঘনিষ্ঠই হোক ছাড় নেই- তথ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী (এমপি)।

তিনি বলেছেন, গ্রাম্য সালিশ-দরবারের নামে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অর্থ গ্রহণ বা ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। সম্প্রতি নান্দাইল উপজেলা বিএনপির এক বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা এবং মানুষের আস্থা অর্জন করা।

 রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল বা অনৈতিক সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই।তিনি বলেন, “রাজনীতি জনগণের সেবা করার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়। গ্রাম্য সালিশ বা কোনো বিচারিক বিষয়ে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ যদি কারও বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 অন্যায়কারী যত ঘনিষ্ঠই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়,এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রতিটি নেতাকর্মীকে সততা, আদর্শ, শৃঙ্খলা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় নেতাকর্মীদের সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সমাধানের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়বিচার ও মানবিকতা বজায় রাখার নির্দেশ দেন ইয়াসের খান চৌধুরী। 

পাশাপাশি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সভায় উপস্থিত নেতাকর্মীরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অবস্থানকে দলীয় শৃঙ্খলা ও জনআস্থা বৃদ্ধির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।স্থানীয় পর্যায়ে গ্রাম্য সালিশ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অন্যায়কারী যত ঘনিষ্ঠই হোক ছাড় নেই- তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x