সার্চটুডে

জুয়েল থেকে সাইফ মাহমুদ জুয়েল: গ্রাম থেকে জাতীয় রাজনীতির অগ্রযাত্রা

জুয়েল থেকে সাইফ মাহমুদ জুয়েল: গ্রাম থেকে জাতীয় রাজনীতির অগ্রযাত্রা যেবাবে!

শ্রম, মেধা, ত্যাগ ও নিষ্ঠার দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বরিশালের সন্তান সাইফ মাহমুদ জুয়েল। আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্র থেকে রাজপথ—সব পর্যায়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বের মূল্যায়নের মধ্য দিয়ে গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসেন।

সাইফ মাহমুদ জুয়েলের রাজনৈতিক যাত্রা শুরু হয় নিজ গ্রাম থেকেই। ২০০৩ সালে এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। সে সময় ধামুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। এরপর একের পর এক প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে থাকেন তিনি।

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের মৃত পল্লী চিকিৎসক শাহজাহান হাওলাদারের কনিষ্ঠ ছেলে সাইফ মাহমুদ জুয়েল। তিনি ধামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঢাকা কলেজে ভর্তি হলেও বিশেষ কারণে ধামুরা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ২০০২ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৩৮ এবং ২০০৪ সালে মানবিক বিভাগ থেকে ৪.৩০ জিপিএ নিয়ে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হন। পরে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সান্ধ্য কোর্সে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মধ্যবিত্ত পরিবারের সন্তান জুয়েলের মা মমতাজ বেগম (৬৫) বর্তমানে গ্রামের বাড়িতে বসবাস করছেন। বড় ভাই মো. মনিরুজ্জামান সেলিম ধামুরা বাজারের ওষুধ ব্যবসায়ী। মেজো ভাই মো. সোহান হোসেন ডালিম ব্যবসার পাশাপাশি বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সেজো ভাই মো. দুর্জয় হাওলাদার সোহেল সরকারি চাকরিজীবী। চার ভাইয়ের একমাত্র বোন মোনালিসা তানিয়া স্বামীর সঙ্গে পটুয়াখালীর দুমকীতে বসবাস করেন।

বড় ভাই মনিরুজ্জামান সেলিম জানান, ধামুরা ডিগ্রি কলেজে অধ্যয়নকালে জুয়েল প্রথমে ধামুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং পরে ধামুরা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দীর্ঘ ১২ বছর রাজনৈতিক প্রতিকূলতার কারণে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় ও হল শাখার কমিটি হয়নি। পরে ২০১৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতে, শ্রাবণ-জুয়েল নেতৃত্বাধীন ছাত্রদল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন সাইফ মাহমুদ জুয়েল।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। ২০১২ সালে গ্রেপ্তার হওয়ার পর টানা চার মাস কারাগারে ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে কারাবরণ, হামলা এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, "আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে কাজ করেছি। জীবনের সবচেয়ে মূল্যবান সময় দলের জন্য উৎসর্গ করেছি। গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছেন। আমি বিশ্বাস করি, দেশ ও দলের স্বার্থে ভবিষ্যতেও তিনি আমাকে মূল্যায়ন করবেন।"

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিগগিরই নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে যে, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জুয়েল থেকে সাইফ মাহমুদ জুয়েল: গ্রাম থেকে জাতীয় রাজনীতির অগ্রযাত্রা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x