সার্চটুডে

ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আহবায়ক কমিটির পরিচিত সভার ছবি

গাইবান্ধার ফুলছড়ি  উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, কমান্ডার।

অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির আহ্বায়ক মো. যাদু মিয়া রানা, যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম ও মো. আব্দুল মালেক, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. আতিউর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মান ও অধিকার সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ফুলছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সভায় সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x