জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ একজন আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ আজিজুল হক (পিতা: আব্দুল ওয়াহাব) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ঘটনার সময় তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। তাদের একজন বেইলী রাদানগর গ্রামের ইমরান হুসেন রুবেল, যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অপরজন ছোট ঘাগটিয়া গ্রামের তুলা মিয়া (পিতা: হাছিম উল্লাহ)।
এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
মতামত