সার্চটুডে

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

গ্রেপ্তার হওয়া সানায়ের হাসান ও জাল টাকা

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ সানায়ের হাসান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া সানায়ের হাসান উপজেলার গাবতলীপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের মৃত লছির প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের মোট ২২২টি জাল নোট, যার মোট মূল্য ২ লাখ ২২ হাজার টাকা, উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ সানায়ের হাসান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া সানায়ের হাসান উপজেলার গাবতলীপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের মৃত লছির প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের মোট ২২২টি জাল নোট, যার মোট মূল্য ২ লাখ ২২ হাজার টাকা, উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x