সার্চটুডে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোকযাত্রা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোকযাত্রা |সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।

ইরানের প্রেস টিভি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়াকে ‘বিশ্বের দেখা সর্ববৃহৎ শোকযাত্রা’ বলে অভিহিত করেছে। তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ-এই পাঁচটি শহরে জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

গাজা থেকে ইরানের আঞ্চলিক মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হাউছিদের প্রতিনিধিদল এতে উপস্থিত ছিল।

তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি নিহত হন। এর চার মাসেরও বেশি সময় পর তাকে দেশটির পবিত্রতম শিয়া মাজারে দাফন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিষয় : ইরান আয়াতুল্লাহ আলি খামেনি জানাজা ইরানে মার্কিন-ইসরাইল হামলা দাফন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোকযাত্রা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।

ইরানের প্রেস টিভি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়াকে ‘বিশ্বের দেখা সর্ববৃহৎ শোকযাত্রা’ বলে অভিহিত করেছে। তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ-এই পাঁচটি শহরে জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

গাজা থেকে ইরানের আঞ্চলিক মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হাউছিদের প্রতিনিধিদল এতে উপস্থিত ছিল।

তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি নিহত হন। এর চার মাসেরও বেশি সময় পর তাকে দেশটির পবিত্রতম শিয়া মাজারে দাফন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x