সার্চটুডে

সরকারি বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি নাহিদ, সেক্রেটারি হাসান

সরকারি বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মহানগর শাখার আওতাধীন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। শাখার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. নাহিদ আল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. হাসান হাওলাদার।

সম্প্রতি শাখার সাথীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সাথীদের আস্থার প্রতিফলন ঘটিয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন নাহিদ আল হাসান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর শাখার অফিস সম্পাদক ইসমাইল সরকার।

পরবর্তীতে সাথীদের পরামর্শ ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে নবনির্বাচিত সভাপতি নাহিদ আল হাসান শাখার সেক্রেটারি হিসেবে মো. হাসান হাওলাদারের নাম মনোনয়ন দেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরকারি বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি নাহিদ, সেক্রেটারি হাসান

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x