সার্চটুডে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ইয়াসের খান চৌধুরী

নান্দাইল পৌর বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আন্তরিকতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে আয়োজিত পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। নান্দাইলে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, জুয়া ও সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অত্যাচারের স্থান হবে না। 

তিনি আরও বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমার দেওয়া ওয়াদা অনুযায়ী নান্দাইলে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। পাশাপাশি রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড অচিরেই আপনাদের মাঝে দৃশ্যমান হবে।” প্রতিমন্ত্রী বলেন, নান্দাইল উপজেলা ও পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। 

নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে আসছে। বিগত ১৭ বছর মামলা, হামলা ও গুম-নির্যাতনের মধ্যেও দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। 

সমাবেশে আরও বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম। এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মী সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ইয়াসের খান চৌধুরী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x