বিশ্বম্ভরপুরে চোরাই গরু উদ্ধার, অনুপ্রবেশের অভিযোগে ৪ জনসহ গ্রেপ্তার ৫
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধারসহ ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিশ্বম্ভরপুর থানা পুলিশের এক অভিযানে জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মো. তারেক মিয়ার ছেলে মো. কালা মিয়া (৩০)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার হেফাজত থেকে চুরি হওয়া একটি গাভী গরু উদ্ধার করা হয়েছে।
এছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল জেলার পারভিন বেগম (৪০), সাতক্ষীরা জেলার আকলিমা খাতুন (৪৪), নড়াইল জেলার পুতুল খানম (৩৯) এবং যশোর জেলার রেবেকা খাতুন (৫১)।
পুলিশ জানায়, সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
মতামত