সার্চটুডে

​অনিয়ম-অপচয়ের ভিড়ে উল্টো চিত্র

সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত ৭৩ লাখ টাকা!

কোটি ৬৭ লাখ টাকার প্রকল্পে ৪.৫৩৫ কিলোমিটার খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ ফেরত—সরকারি অর্থ ব্যবহারে জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত

সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের অর্থ পুরোপুরি ব্যয় না করে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। বরং অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, অপচয় কিংবা অনিয়মের অভিযোগই বেশি আলোচিত হয়। এমন বাস্তবতায় ফরিদপুরের সালথা উপজেলায় খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের পর ব্যয় সাশ্রয় করে অবশিষ্ট ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

সরকারি অর্থের সাশ্রয়ী ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এ উদ্যোগ ইতোমধ্যে এলাকাজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা এটিকে সুশাসনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় সালথা উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখননের জন্য ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থে মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়।

প্রকল্পটির উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। কাজ চলাকালে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মানে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন মাস ধরে চলা প্রকল্পে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ভাড়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় সরকারি বিধি-বিধান অনুসরণ করে পরিশোধ করা হয়। সব ব্যয় সম্পন্ন হওয়ার পরও ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা অব্যয়িত থাকায় তা নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। উন্নয়ন প্রকল্পে এত বড় অঙ্কের অর্থ ফেরত দেওয়ার ঘটনা এলাকায় প্রশংসিত হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) একাধিক সদস্য জানান, ইউএনও দবির উদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করেছেন। ফলে কোনো ধরনের অনিয়ম, অপচয় বা গাফিলতির সুযোগ সৃষ্টি হয়নি। একই সঙ্গে শ্রমিকদের মজুরি ও অন্যান্য বিলও সময়মতো পরিশোধ করা হয়েছে।

তাদের ভাষায়, “ইউএনও স্যার অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা। তিনি যোগদানের পর থেকেই উন্নয়ন কর্মকাণ্ডে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছেন। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

এ বিষয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের অর্থ। তাই প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয়ই করা হয়েছে, অপ্রয়োজনীয় কোনো খাতে অর্থ ব্যয় করা হয়নি। কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল, তা সরকারি বিধি অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি উন্নয়নের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হয়।”

স্থানীয় সচেতন মহলের অভিমত, সরকারি উন্নয়ন প্রকল্পে পরিকল্পিত ব্যয়, কঠোর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপচয় কমানোর পাশাপাশি জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। সালথার খাল পুনঃখনন প্রকল্প শেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনাটি প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠার একটি ইতিবাচক ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত ৭৩ লাখ টাকা!

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x