স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রমে সহায়তা এবং পার্বতীপুর প্রেস ক্লাবের অবকাঠামোগত সুবিধা বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে পার্বতীপুর উপজেলা যুবদল।
এর অংশ হিসেবে প্রেস ক্লাবের ব্যবহারের জন্য একটি ইলেকট্রিক কেটলি উপহার দেওয়া হয়। উপহারটি গ্রহণ করেন আসন্ন পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাহফিজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী শফিক ইসলাম এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী মজনু সরকার।
এ সময় উপজেলা যুবদলের নেতারা জানান, সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ গড়ে তুলতে তারা ধারাবাহিকভাবে সহযোগিতা করবেন। সেই উদ্যোগের অংশ হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে প্রেস ক্লাবে একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং একটি ওয়াই-ফাই রাউটার প্রদান করা হবে বলেও ঘোষণা দেন তারা।
সাংবাদিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা প্রেস ক্লাবের দৈনন্দিন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।
মতামত