সার্চটুডে

‎ডুমুরিয়ায় দুর্যোগ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা

‎ডুমুরিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে সম্প্রসারিত ভবনের হলরুমে জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সময়ে হঠাৎ করে ভারী বর্ষা অব্যাহত রয়েছে। ফলে মানুষের জানমাল পড়ছে হুমকিতে। এরই মধ্যে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতায় রুপ নিতে যাচ্ছে। 

খবর পেয়েছি, শোলগাতিয়া ব্রীজের এপ্রোস ভেঙ্গে গেছে। এছাড়া রংপুর ইউনিয়নের একটি পিচের রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার নদীর পানি প্রবাহিত হয়ে রাস্তা পেরিয়ে উপজেলার রানাই গ্রামে প্রবেশ করছে। শরাফপুরের রতনখালী স্লূইচ গেটও ঠিক নেই। 

অতি বর্ষায় আরও অনেক কিছু ঘটতে পারে। সেক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, সাপে কাটা রোগীর ভ্যাকসিন, বাসযোগ্য সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা ও যাতায়াত ব্যবস্থা নিরাপদ করতে হবে। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবীর, ওসি খন্দকার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম, ডাঃ হাফিজ আল আহাদ, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম তানিম, চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, মোঃ মহিউদ্দিন কবিরাজ, মনোরঞ্জন দাস, ইউপি সদস্য হাফিজুর বাগাতি,মাহবুবুর রহমান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎ডুমুরিয়ায় দুর্যোগ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x