সার্চটুডে

সততা ও সুশাসনের নতুন প্রত্যাশা

সেনবাগে নতুন এসিল্যান্ডের দায়িত্ব গ্রহণ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেদওয়ান ইসলাম।  রোববার (১২ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

রেদওয়ান ইসলাম ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যাপক সুনাম অর্জন করেন।

দাউদকান্দিতে দায়িত্ব পালনকালে ভূমি সেবা সহজীকরণ, দ্রুত নামজারি নিষ্পত্তি, অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সেবার স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন।

সেনবাগ উপজেলায় তাঁর যোগদানের খবরে স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রত্যাশীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে সেনবাগেও ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গতি আরও বৃদ্ধি পাবে।

স্থানীয়রা আশা করছেন, নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ এবং অনলাইনভিত্তিক ভূমি সেবাকে আরও কার্যকর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সুশাসন, স্বচ্ছতা ও জনসেবার মানসিকতা নিয়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সেনবাগে ভূমি সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমন প্রত্যাশা করছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেনবাগে নতুন এসিল্যান্ডের দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x