সার্চটুডে

স্বজনদের খুঁজছে সুনামগঞ্জ সদর মডেল থানা



স্বজনদের খুঁজছে সুনামগঞ্জ সদর মডেল থানা
এই বৃদ্ধকে চিনে থাকলে সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করুন

গভীর রাতে অসহায় বৃদ্ধকে উদ্ধার, স্বজনদের খুঁজছে সুনামগঞ্জ সদর মডেল থানা

সুনামগঞ্জ শহরে গভীর রাতে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক বৃদ্ধকে কয়েকজন মানবিক যুবক উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন। পরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম-এর কাছে হস্তান্তর করা হয়।

বৃদ্ধ ব্যক্তি নিজের পূর্ণাঙ্গ পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে বলতে পারছেন না। তাই তাকে আপাতত থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে Sunamganj Sadar Thana-এর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বৃদ্ধের বক্তব্য রয়েছে। কেউ যদি তাকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করে তার স্বজনদের খুঁজে পেতে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের আশা, সবার সহযোগিতায় দ্রুতই বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


স্বজনদের খুঁজছে সুনামগঞ্জ সদর মডেল থানা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

গভীর রাতে অসহায় বৃদ্ধকে উদ্ধার, স্বজনদের খুঁজছে সুনামগঞ্জ সদর মডেল থানা

সুনামগঞ্জ শহরে গভীর রাতে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক বৃদ্ধকে কয়েকজন মানবিক যুবক উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন। পরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম-এর কাছে হস্তান্তর করা হয়।

বৃদ্ধ ব্যক্তি নিজের পূর্ণাঙ্গ পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে বলতে পারছেন না। তাই তাকে আপাতত থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে Sunamganj Sadar Thana-এর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বৃদ্ধের বক্তব্য রয়েছে। কেউ যদি তাকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করে তার স্বজনদের খুঁজে পেতে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের আশা, সবার সহযোগিতায় দ্রুতই বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
স্বজনদের খুঁজছে সুনামগঞ্জ সদর মডেল থানা
0:00 0:00
1.0x