সার্চটুডে

রায়পুরে ৪ কোটি টাকার খাল পুনঃখননে সড়ক ধস, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

রায়পুরে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, অসুস্থ কিশোরী!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চলমান খাল পুনঃখনন প্রকল্পে অপরিকল্পিত কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খননকাজে যথাযথ নকশা ও ঢাল অনুসরণ না করায় ঠাউদ্ধার পুল থেকে বাঁশতলা পর্যন্ত খালের দুই পাড়ের পাশাপাশি পাকা সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যানবাহন চালকরা।স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষতিগ্রস্ত সড়কের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার চরবংশী ও চরমোহনা ইউনিয়নের (পি-২, বিপি-৮ ও বিপি-১৭) খালের ভুইয়াগো রাস্তার মাথা (ঢালী মসজিদ) থেকে প্রায় ১৬ দশমিক ৪৩৯ কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলতি বছরের মে মাসে শুরু হয়। প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্দেশ্য হলো ভরাট হয়ে যাওয়া খালে পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা।রোববার সরেজমিনে দেখা যায়, কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করতে খালটি পুনঃখনন করে ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দরপত্রের শর্ত অনুযায়ী খালের উপরিভাগ ৪০ থেকে ৫০ ফুট এবং তলদেশ ১০ ফুট প্রশস্ত করার কথা থাকলেও অনেক স্থানে সেই নির্দেশনা মানা হয়নি। কোথাও কোথাও খাল খাড়াভাবে কাটা হয়েছে, ফলে টানা বৃষ্টিতে খালের পাড় ধসে পড়ে পাশের পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।চরমোহনা গ্রামের আবদুল গফুর, সিরাজ মাস্টারসহ একাধিক বাসিন্দা অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে খাল খননের কারণে রাস্তা ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। অটোরিকশাচালক মো. সোলায়মান ও গফুর আলী জানান, সড়কের এক পাশ ভেঙে যাওয়ায় রাতে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কয়েক দিন আগে খাদে পড়ে গিয়ে রুবেল হোসেন নামে এক শিশুর পা ভেঙে যায় এবং একজন বৃদ্ধ আহত হন।দক্ষিণ রায়পুর গ্রামের মালেক ফিরোজ ও মো. সুজনের দাবি, খাল খননের কারণে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মালেক ফিরোজ জানান, তার প্রায় ৫ শতাংশ জমি এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের গাছ খননের সময় নষ্ট হয়েছে।অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট এক ঠিকাদার বলেন, দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে খালটি ভরাট ও দখল হয়ে থাকায় বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানেই খননকাজ পরিচালিত হচ্ছে।প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও চরমোহনা ইউনিয়নের সদস্য মো. ইউসুফ, হাসিনা বেগম ও সুমন হোসেন বলেন, খননকাজে বিভিন্ন ধরনের বাধা রয়েছে। তারপরও কাজের মান ঠিক রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবদুল হাই খান বলেন, প্রায় চার যুগ পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করা হবে।চরমোহনা ইউনিয়ন পরিষদের প্রশাসক (পল্লী উন্নয়ন কর্মকর্তা) মোহাম্মদ আবদুস সাত্তার বলেন, ভেঙে যাওয়া সড়কগুলোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইওকে অবহিত করা হয়েছে।রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত ৯ জুন রায়পুর-খাসেরহাট সড়কের চরবংশী স্টিল ব্রিজসংলগ্ন ডাকাতিয়া নদীর সংযোগ খালে গড়ে ওঠা ৩টি সেতুসহ ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরে ৪ কোটি টাকার খাল পুনঃখননে সড়ক ধস, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x