ইয়াবা মামলায় গ্রেপ্তারের পর জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি
সুনামগঞ্জ জেলা বিএনপি জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।
রবিবার (১৩ জুলাই ২০২৬) জেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, সম্প্রতি ইমরান হোসেন রুবেল ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। বিষয়টি বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ প্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সুপারিশ করা হয়েছে।
চিঠিতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষর করেন।
চিঠির অনুলিপি জাতীয় নির্বাহী কমিটির গঠনতান্ত্রিক সম্পাদক আলহাজ জি কে গাউছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বরাবর পাঠানো হয়েছে।
মতামত