আজ (১৪ জুলাই) বিকাল ৫:০০টায় জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) নজরুল ইসলাম খান-এর মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা, রাজনৈতিক সম্প্রীতি জোরদার করা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
মতামত