দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম মাদকবিরোধী কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে একটি ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন করে নিজ নিজ এলাকাকে মাদকমুক্ত হিসেবে প্রমাণ করতে পারলে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের জন্য ৩ দিনের সারা বাংলাদেশ ফ্রি প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হবে।
এমপি জাহাঙ্গীর আলমের মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে কার্যকর মাদকবিরোধী কমিটি গঠনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মতামত