সার্চটুডে

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার দিনাজপুরের জেদান আল মুসা

রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন-২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর হাতে স্বীকৃতি-স্মারক তুলে দিচ্ছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাদার পুলিশিংয়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জে জুন ২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপারের হাতে স্বীকৃতি-স্মারক তুলে দেন।

সভায় রেঞ্জাধীন আট জেলার জুন মাসের অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলার সার্বিক চিত্র এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়। কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা, মামলার অগ্রগতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সামগ্রিক মূল্যায়নে দিনাজপুর জেলা পুলিশ সেরা হিসেবে বিবেচিত হয়।

সভায় ডিআইজি আমিনুল ইসলাম মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে আরও কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হাইওয়ে পুলিশ এবং অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেলা পুলিশের এই অর্জন আইন-শৃঙ্খলা রক্ষায় জেলার ধারাবাহিক সাফল্য ও পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার দিনাজপুরের জেদান আল মুসা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x