সার্চটুডে

আমার বন্ধু মহা জাদু জানে

আমার বন্ধু মহা জাদু জানে
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান

বগুড়ার আকাশ-বাতাস সাক্ষী এবং রাজপথের প্রতিটি ধূলিকণাও চেনে তাঁকে। তিনি যখন মিছিলে হাঁটেন, হাজারো তরুণের রক্তে জোয়ার আসে। তিনি যখন স্লোগান ধরেন, তখন প্রকম্পিত হয় উত্তরের প্রাণকেন্দ্র এই জনপদ। তিনি জনাব হাবিবুর রশিদ সন্ধান সরকার - বগুড়া জেলা ছাত্রদলের সুযোগ্য সংগ্রামী সভাপতি। কিন্তু এই পরিচয়টুকুই কি তাঁর সব? না, তাঁর আসল পরিচয় তিনি হাজারো নেতাকর্মীর আপনজন, আস্থার শেষ আশ্রয়স্থল। আর এ কারণেই হয়তো সহযোদ্ধারা আজ একবাক্যে বলেন - "আমার বন্ধু মহা জাদু জানে।"

এই জাদু কোনো রূপকথার গল্প নয়, বরং এক অকৃত্রিম হৃদয়ের ছোঁয়া। প্রচলিত রাজনীতির ময়দানে যেখানে পদের দাপট আর দূরত্বের দেয়াল থাকে, সেখানে সন্ধান সরকার তৈরি করেছেন ভালোবাসার এক অনন্য বন্ধন। তিনি নেতা হয়েও যেন হয়ে উঠেছেন রাজপথের ‘সবচেয়ে কাছের বন্ধু’। দীর্ঘ দুঃশাসনে স্বৈরাচারের রক্তচক্ষুর শিকার এই লড়াকু নামের মধ্যেই মিশে আছে একরাশ সাহস আর অগণিত নেতাকর্মীর ঘুরে দাঁড়ানোর গল্প।

মাঠের অনেক কর্মী আবেগাপ্লুত হয়ে বলেন, মিছিলের ভিড়ে কিংবা রাজপথের কোনো এক কোণে যখন কোনো সহযোদ্ধা নিজেকে একা মনে করেন, তখন একজোড়া অভয় দেওয়া হাত তার কাঁধে এসে পড়ে। সেই হাত হাবিবুর রশিদ সন্ধান সরকারের। তিনি যখন কোনো কর্মীর ঘাড়ে হাত রেখে শান্ত স্বরে বলেন - “কেউ না থাকলেও আমি তো আছি” তখন সেই কর্মীর কাছে পুরো পৃথিবীটা অলৌকিকভাবে নতুন রুপে ধরা দেয়। 

সেই হাতের স্পর্শে কোনো অহংকার নেই, আছে কেবল ভ্রাতৃত্বের উষ্ণতা। রাজপথের ভয়ংকর পরিস্থিতি কিংবা ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, ‘আমি তো আছি’ - এই একটি বাক্যই যেন সেই কর্মীর সব সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। এটাই সন্ধান সরকারের সেই ‘মহা জাদু’। 

এদিকে, বগুড়া জেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে সন্ধান সরকারের ভূমিকা আজ সর্বজনস্বীকৃত। রাজপথের লড়াকু এই নেতা যেমন তপ্ত রোদে কর্মীদের সাথে ঘাম ঝরান, তেমনি কর্মীদের ব্যক্তিগত দুঃখ, পারিবারিক সংকট কিংবা রাজপথের মামলা ও হামলা - সবখানেই তিনি সবার আগে। নেতাকর্মীদের মতে, এ কারণেই এই নেতার ভেতরে লুকিয়ে আছে একজন মমতাময়ী বড় ভাই। যিনি নিজের সুখ-দুঃখ বিসর্জন দিয়ে হয়ে উঠেছেন ছাত্রদলের প্রতিটি কর্মীর আস্থার ঠিকানা।

রাজপথের প্রতিটি ধূলিকণা জানে সন্ধানের বীরত্বের গল্প, আর প্রতিটি কর্মীর হৃদয় জানে তাঁর মায়ার গল্প। নিজের ব্যক্তিগত চাওয়া-পাওয়াকে তুচ্ছ করে তিনি রাতদিন এক করে দিয়েছেন সংগঠনকে সুসংগঠিত রাখতে। তাঁর নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তিনি নিজে সামনে থেকে লড়াই করেন, আর পেছনে থাকা হাজারো কর্মীকে সাহস দেন।

সবশেষে ‘আমি তো আছি’ - এই তিনটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে একরাশ নিঃস্বার্থ ভালোবাসা আর অঙ্গীকার। এটিই সন্ধান সরকারের সেই ‘মহা জাদু’। তিনি জানেন কীভাবে হতাশ হওয়া কর্মীদের বুকে সাহসের প্রদীপ জ্বালাতে হয়, কীভাবে বিপদের দিনে ছায়ার মতো পাশে থাকতে হয়।

বগুড়ার ছাত্র রাজনীতির ইতিহাসে জনাব হাবিবুর রশিদ সন্ধান সরকার এক অনন্য অধ্যায়। তাঁর এই ‘মহা জাদু’ কেবল কর্মীদের সাহসীই করে না, সাথে তাদের স্বপ্ন দেখতেও শেখায়। যতদিন তিনি আছেন, যতদিন তাঁর সেই নির্ভরতার হাত কর্মীদের কাঁধে আছে, ততদিন বগুড়ার রাজপথে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ঘুরে দাঁড়ানোর সাহস পাবে। তাই বন্ধুর মতো পাশে থাকা এই নেতার হাত ধরেই আগামীর পথে এগিয়ে যেতে চায় বগুড়া জেলা ছাত্রদল।

কারণ, তাদের একজন নেতা - একজন বন্ধু আছে, যিনি আসলেও ‘মহা জাদু জানে’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আমার বন্ধু মহা জাদু জানে

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
আমার বন্ধু মহা জাদু জানে
0:00 0:00
1.0x