শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের ৮৫ মিনিটে প্রথম গোলের পর ম্যাচের ৯০ মিনিটে দুর্দান্ত কামব্যাকে জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়ে সুনামগঞ্জ।
খেলা শেষ হওয়ার সাথে সাথেই মধ্যরাতে সুনামগঞ্জের আলফাত স্কয়ারসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার সমর্থক রাজপথে নেমে আসেন। আকাশী-সাদা জার্সি আর পতাকা হাতে বের করা হয় বিশাল আনন্দ মিছিল।
আতশবাজি, ভুভুজেলা বাঁশির আওয়াজ আর মিষ্টি বিতরণে পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়। প্রিয় দলের এমন অবিশ্বাস্য জয়ে এখন ফাইনালের ট্রফি ছোঁয়ার অপেক্ষায় সুনামগঞ্জের ফুটবলপ্রেমীরা।
মতামত