সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড (খাজুরা) বিএনপি কার্যালয়ে ১৫ জুলাই এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল, সাধারণ সম্পাদক মো. শরিফুল হক প্লেটো, সহ-সভাপতি মোহাম্মদ সালেক মিয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অসীম কুমার মিস্ত্রি।
সভায় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অসীম কুমার মিস্ত্রি বলেন, “এখনও কিছু মানুষ হীনমন্যতায় ভুগছে এবং তারা বিশ্বাস করে ডিসেম্বরেই তাদের নেত্রী ফিরে আসবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।”
প্রধান অতিথি মো. খোকন মল্লিক বলেন, “আপনাদের কোনো সমস্যা হলে প্রথমে ইউনিয়ন বিএনপিকে জানাবেন। ইউনিয়ন বিএনপি কোনো কারণে সমাধান করতে না পারলে উপজেলা ও জেলা বিএনপি বিষয়টি দেখবে। ইনশাআল্লাহ, আমরা সবসময় আপনাদের পাশে আছি।”
বিশেষ অতিথির বক্তব্যে কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল বলেন, “বিগত ১৭ বছরে আমরা অসংখ্য কষ্ট ও ত্যাগ স্বীকার করেছি। মাইলের পর মাইল হেঁটে সংগঠনকে টিকিয়ে রেখেছি। আজকে আপনারা যে শক্তিশালী কমিটি দেখছেন, সেটি আমাদের দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের ফসল।”
সভা শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত