সার্চটুডে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন



লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন
ছবি: সংগৃহীত

সাগরপথে অবৈধভাবে ইউরোপ যেতে লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির গানফুদা বন্দিশালায় আটক আরও ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। তাঁদের আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়।

এ নিয়ে লিবিয়ার বন্দিশালা থেকে ১ হাজার ৮৯৪ জনকে দেশে ফিরিয়ে আনা হলো। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন, ১ জুন ১৭৪ জন, ২৪ জুন ১৭০ জন, ২৫ জুন ১৭২ জন এবং গত ৭ জুলাই ১৭৪ জনকে দেশে ফেরানো হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় এই ১৭১ জনকে দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

বিষয় : আটক সরকার ইউরোপ লিবিয়া বাংলাদেশি ফ্লাইট পররাষ্ট্র মন্ত্রণালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সাগরপথে অবৈধভাবে ইউরোপ যেতে লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির গানফুদা বন্দিশালায় আটক আরও ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। তাঁদের আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়।

এ নিয়ে লিবিয়ার বন্দিশালা থেকে ১ হাজার ৮৯৪ জনকে দেশে ফিরিয়ে আনা হলো। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন, ১ জুন ১৭৪ জন, ২৪ জুন ১৭০ জন, ২৫ জুন ১৭২ জন এবং গত ৭ জুলাই ১৭৪ জনকে দেশে ফেরানো হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় এই ১৭১ জনকে দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন
0:00 0:00
1.0x