সার্চটুডে

আলীকদমে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ পালন

বান্দরবানের আলীকদম ইউনিয়ন জামায়াতে উদ্যোগে ১৬ জুলাই ''জুলাই শহিদ দিবস'' উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন জামায়াতে উদ্যোগে ১৬ জুলাই ''জুলাই শহিদ দিবস'' উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন সেক্রেটারি জনাব আবু সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাশুক এলাহি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মোঃ সোয়াইব।  

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাশুক এলাহি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় দুই হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১৭ বছর আমরা ছিলাম স্বাধীন দেশের পরাধীন নাগরিক। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনভাবে কথা বলার সুযোগ। তাই তাদের এই ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যাদের রক্তের উপর দাড়িয়ে ক্ষমতায় গিয়েছে তারা আজ জুলাই সনদকে নিয়ে তালবাহানা শুরু করেছে। উনাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের ধমনিতে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ এই তালবাহানা মেনে নেওয়া হবে না।

তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই শহিদ ও যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলমা বিভাগের সহ সভাপতি মাওলানা আবু জর গেফারী।

এসময় ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব হাফেজ ইব্রাহিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ পালন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x