সার্চটুডে

বিশ্বকাপ ফাইনাল ঘিরে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

 ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর আমেজ। আগামী ১৯ জুলাই দিবাগত রাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ইউরোপের শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে। এ ম্যাচকে ঘিরে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক।

বিকেল ৫টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রচণ্ড গরম উপেক্ষা করে অংশগ্রহণকারী হাজারো ফুটবলপ্রেমী নীল-সাদা জার্সি পরে, হাতে বিশাল আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে থেমে তারা স্লোগান, করতালি ও উল্লাসে প্রিয় দলের প্রতি সমর্থন জানান।

শোভাযাত্রায় অংশ নেওয়া সজিব হাসান বলেন, "কিশোর বয়সে ম্যারাডোনার খেলা দেখেছি, এখন মেসির খেলা দেখছি। গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, এবারও চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস করি।"

আরেক সমর্থক মাহাবুবুর রহমান বলেন, "আর্জেন্টিনা মানেই নান্দনিক ফুটবল। সেই নান্দনিক খেলায় ভর করেই দলটি আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে আমরা আশাবাদী। সেই মাহেন্দ্রক্ষণ দেখার অপেক্ষায় আছি।"

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং সবাইকে উৎসবমুখর পরিবেশে একত্রিত করতেই এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বকাপ ফাইনাল ঘিরে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x