জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে বিশ্বম্ভরপুরের রাজু আহমেদ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পরিচিত মুখ রাজু আহমেদ জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় ১৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন। তিনি কমিটির ৩৪ নম্বর সদস্য হিসেবে সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট ) পদে দায়িত্ব লাভ করেছেন।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ বিভিন্ন সৃজনশীল ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মতৎপরতা জেলা ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
নতুন দায়িত্ব পাওয়া রাজু আহমেদ বলেন, জিয়া শিশু-কিশোর সংগঠনকে সিলেট বিভাগে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সংগঠনের সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
রাজু আহমেদের এই অর্জনে বিশ্বম্ভরপুর উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মতামত