দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। তার দীর্ঘদিনের অবদান ও ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। তিনি বলেন, এমন সম্মাননা একজন মডেল ও কোরিওগ্রাফারের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। এ সম্মাননার জন্য তিনি আয়োজকদের পাশাপাশি শ্রোতা-ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। র্যাম্পে নিয়মিতভাবে একাধিক ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন তিনি।
মতামত