ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নবকমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অধ্যক্ষ মাওলানা নূর বখতকে সভাপতি ও মুফতি মোজাম্মেল হক আইমানীকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হলরুম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান মিয়া।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আক্কাস আলী সরকার।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে অধ্যক্ষ মাওলানা নূর বখত সভাপতি ও মুফতি মোজাম্মেল হক আইমানী সেক্রেটারির দায়িত্ব পান।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা
মতামত