জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় সভাপতি নাহিদ উল্লাহ ইজা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খ.ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে এই কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ জাকারিয়া আলম বাপ্পীকে সভাপতি এবং মোঃ আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে হোসেনপুর উপজেলার দুইজন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তারা হলেন-
হোসেনপুর উপজেলা বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোসেনপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আঃ জলিল যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে হোসেনপুর উপজেলার মোঃ ইমরান সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ জেলার সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে জিসাসের কার্যক্রম বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেছেন
মতামত