ডিজিটাল সংবাদমাধ্যমে যুক্ত হলো নতুন একটি নাম ‘খবরের কণ্ঠস্বর’। বস্তুনিষ্ঠ, দ্রুত এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন এই অনলাইন নিউজ প্ল্যাটফর্ম।
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং মাঠপর্যায়ের নানা প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হবে ‘খবরের কণ্ঠস্বর’-এ। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার পাশাপাশি সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং তথ্যের সত্যতা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই হবে প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
ইতোমধ্যে ‘খবরের কণ্ঠস্বর’ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম শুরু করেছে। সংবাদপ্রেমী পাঠকদের নতুন এই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে গঠনমূলক মতামত, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর এই নতুন যাত্রা গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মতামত