সার্চটুডে

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে
সংগৃহীত

বিশ্বকাপ শুরুর অনেক আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে যাচ্ছি না, বিশ্বকাপটা ধরে রাখতে যাচ্ছি।’ তার সে কথা সত্যি প্রমাণ করার খুব কাছে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসিরা। আর কিছুক্ষণ পরই দলটা নামতে চলেছে বিশ্বকাপ ফাইনালে, প্রতিপক্ষ তাদের স্পেন।

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই। 

লিওনেল মেসির এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-স্পেনের এই মহারণ।  

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ – এর এই ফাইনাল উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ফুটবল দল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ শুরুর অনেক আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে যাচ্ছি না, বিশ্বকাপটা ধরে রাখতে যাচ্ছি।’ তার সে কথা সত্যি প্রমাণ করার খুব কাছে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসিরা। আর কিছুক্ষণ পরই দলটা নামতে চলেছে বিশ্বকাপ ফাইনালে, প্রতিপক্ষ তাদের স্পেন।

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই। 

লিওনেল মেসির এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-স্পেনের এই মহারণ।  

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ – এর এই ফাইনাল উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x