সার্চটুডে

সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম

রোববার মীর মুগ্ধ মঞ্চে 'রক্তাক্ত জুলাই' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ করে করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি এখন ৩১ দফা ভুলে গেছে। তারা নোট অব ডিসেন্ট এর জুলাই সনদের কথা বলছে। নোট অব ডিসেন্ট প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংবিধান সংশোধন এর আগে বিএনপির সংশোধন হতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরায় প্রতিরোধে ছাত্র-জনতার বীরত্বও আত্মত্যাগের স্মরণে রোববার মীর মুগ্ধ মঞ্চে 'রক্তাক্ত জুলাই' শীর্ষক অনুষ্ঠানের এসব কথা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চব্বিশের ১৯ জুলাই আমাকে গুম করা হয়। বহু মানুষকে সেদিন গুম করে হাসিনার বাহিনী। দুই বছর পরে আমাদের একটাই চাওয়া। স্বৈরাচার এবং দোসরদের বিচার। বিচার না হলে আবারও স্বৈরাচার তৈরি হবে।   এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ অনুষ্ঠানে উত্তরার শহিদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, 'উত্তরা গণঅভ্যুত্থানের অন্যতম  প্রধান দুর্গ ছিল। ছত্রিশ জুলাই উত্তরা থেকে গণভবনমুখী ঐতিহাসিক  যাত্রা শুরু হয়েছিল। একদিকে উত্তরা, একদিকে যাত্রাবাড়ী থেকে মার্চ ফর গণভবন শুরু হয়।  যে কারণে হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা উত্তরাকে কখনো ভুলে যাব না। 

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, 'যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না। সাহস থাকলে, পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হয় এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।

এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ। 

বিষয় : জুলাই গণহত্যা উত্তরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x