পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ মোড়ে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন স্থানীয় যুবক -আরিফুল রহমান আরিফ প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে তিনি প্রতীকীভাবে আর্জেন্টিনা দলের সমর্থন ত্যাগের ঘোষণা দেন। ঘটনাটি দেখতে সেখানে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
ঘটনার পর আরিফুল রহমান আরিফের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্তের কারণ জানতে চান।
জবাবে আরিফুর রহমান আরিফ বলেন,
আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের খেলা ভালোবাসতাম এবং নিয়মিত তাদের খেলা দেখতাম। তবে ব্যক্তিগত উপলব্ধি ও ধর্মীয় চিন্তাভাবনা থেকে আমার মনে হয়েছে, একজন মুসলমান হিসেবে এই সমর্থন থেকে সরে আসা আমার জন্য শ্রেয়। তাই আমি স্বেচ্ছায় এবং সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলের সমর্থন ত্যাগ করেছি।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত বিশ্বাস ও বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি কোনো ব্যক্তি, দল বা সমর্থকের অনুভূতিতে আঘাত করতে চান না।
ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। উপস্থিত অনেকেই বিষয়টি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।
মতামত