সার্চটুডে

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা
গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা

বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জয় ও রাইসা দীর্ঘদিন পর একই স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন। একটা সময় ছিলো যখন তারা দু’জন একের পর এক স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করতেন। হিন্দি বাংলা দ্বৈত গানে তারা শ্রোতা দর্শককে ঘণ্টার পর ঘণ্টা গানে গানে সুরে সুরে মুগ্ধ করে রাখতেন। 

দীর্ঘদিন পর একই স্টেজ শো’তে দু’জনের আবারো গাইবার সুযোগ এলো। দু’দিন আগে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত ‘ঢাকার বুকে মধ্যনগর’ শীর্ষক অনুষ্ঠানে জয় ও রাইসা সঙ্গীত পরিবেশন করেন। 

যদিও তারা দু’জন শুরুতে এককভাবে সঙ্গীত পরিবেশন করছিলেন। কিন্তু একটা সময় সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া সেই বিখ্যাত গান ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি গেয়ে উপস্থিত সব শ্রোতা দর্শকের মাঝে ভীষণ মুগ্ধতা ছড়ান। 

‘সাথী তুমি আমার জীবনে’ গানটি সাধারণত এই প্রজন্মের শিল্পীরা যেকোনো অনুষ্ঠানে বিশেষত যাদের দ্বৈত পরিবেশনা থাকে তারা গেয়ে থাকেন। কিন্তু জয় ও রাইসা যেভাবে গানটি পরিবেশন করেন সেভাবে এতটা সুন্দর করে খুব কম শিল্পীরাই গাইতে পারেন। জয় ও রাইসার এই গানের পরিবেশনা শেষে উপস্থিত শ্রোতারা তাদের কন্ঠে আরো ডুয়েট গান শোনার জন্য অনুরোধ করেন। এরপর তারা দু’জন হিন্দি গানও পরিবেশন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা
0:00 0:00
1.0x