সার্চটুডে

আইএমএফের নতুন পূর্বাভাসে মন্দার স্পষ্ট ইঙ্গিত, সংস্কারের তাগিদ

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। নতুন ঋণ কর্মসূচির আবেদন পর্যালোচনায় সম্প্রতি ঢাকা সফর শেষে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাসের কথা জানায় আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। সফরকালে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও সরকারের অগ্রাধিকারমূলক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে আইএমএফের পক্ষ থেকে দাবি করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের রাজস্ব ঘাটতি, দুর্বল আর্থিক খাত এবং অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির মতো নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এর সাথে মধ্যপ্রাচ্য সংকটের পরোক্ষ প্রভাবে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এই বৈশ্বিক উত্তেজনার ফলে আমদানি ও ভর্তুকি ব্যয়ের ওপর নতুন চাপ সৃষ্টি হয়েছে, যা দেশের ব্যাংকিং খাতের চলমান ভঙ্গুরতা এবং মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে।

এর আগে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হিসাব সংশোধন করে ৪.৫ শতাংশে নামিয়ে আনার ইঙ্গিত দিয়েছিল। আইএমএফের এই সর্বশেষ প্রাক্কলন দেশের অর্থনীতিতে মন্দার ঝুঁকি আরও প্রকটভাবে সামনে নিয়ে এলো। তবে আইএমএফের মতে, রাজস্ব আদায় বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপে জোর দেওয়া এবং ব্যাংক খাতের পুরোনো দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে মধ্যমেয়াদে অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরতে পারে।

সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সাথে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় 'গঠনমূলক আলোচনা' সম্পন্ন করেছে বলে বিবৃতিতে জানানো হয়। প্রস্তাবিত নতুন ঋণ কর্মসূচির সার্বিক রূপরেখা, ঋণের পরিমাণ এবং সংস্কারমূলক শর্তাবলি নির্ধারণে আগামী মাসগুলোতেও দুই পক্ষের দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আইএমএফের নতুন পূর্বাভাসে মন্দার স্পষ্ট ইঙ্গিত, সংস্কারের তাগিদ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x