সার্চটুডে

লামা থানায় আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায়

অপরাধ দমনে কঠোর বার্তা বান্দরবান পুলিশ সুপারের!

লামা থানায় আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় অপরাধ দমনে কঠোর বার্তা দেন বান্দরবানের পুলিশ সুপার।

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রথমবারের মতো লামা থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার সকালে লামা থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। পরে এসআই নাজমুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় আনুষ্ঠানিক পুলিশ প্যারেডও অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে লামা থানা ভবনের তৃতীয় তলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক সেবন ও কারবার, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, এনজেড একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগম, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী এবং লামায় কর্মরত প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও মোজো সাংবাদিকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অপরাধ দমনে কঠোর বার্তা বান্দরবান পুলিশ সুপারের!

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x