সার্চটুডে

ফুলপুরে ‘জুলাই পদযাত্রা’ আয়োজন ঘিরে প্রস্তুতি, নেতৃত্বে মোহাম্মদ সেলিম

এনসিপি ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনএসিপি)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি। আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয়ের কাজ করছেন ফুলপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া।

মোহাম্মদ সেলিম মিয়া একজন আইনজীবী এবং ময়মনসিংহ জজ কোর্টের সঙ্গে যুক্ত। তিনি সাবেক নির্বাহী সদস্য, জেলা আইনজীবী সমিতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ফুলপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশ গড়তে জুলাই জাগরণ, জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনএসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির।

এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় পর্যায়ে কর্মসূচির প্রস্তুতি, সমন্বয় ও প্রচারে মোহাম্মদ সেলিম মিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলপুরে ‘জুলাই পদযাত্রা’ আয়োজন ঘিরে প্রস্তুতি, নেতৃত্বে মোহাম্মদ সেলিম

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x