সার্চটুডে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আহ্বান এনসিপি - ফুলপুর উপজেলা শাখার

বিজ্ঞপ্তির একাংশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফুলপুর উপজেলা কমিটি।

সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যোগ্য, দক্ষ, সৎ, শিক্ষিত, জনবান্ধব ও জনসেবায় আগ্রহী নাগরিকদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ও যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। আগ্রগী প্রার্থীদের আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ময়মনসিংহ জেলা শাখা বরাবর প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে দলের সাংগঠনিক নীতিমালা, যোগ্যতা ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফুলপুর উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম। তিনি জানান, জনকল্যাণ, এলাকার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় আগ্রহী যোগ্য ব্যক্তিদের দলীয় প্রক্রিয়ায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আহ্বান এনসিপি - ফুলপুর উপজেলা শাখার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x