সার্চটুডে

খানমরিচ ইউনিয়ন বিএনপিতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ, ভোটে নেতৃত্ব বাছাইয়ে ১১ প্রার্থী

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শরৎনগর বাজারের ধানহাটা এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক এবং যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন সম্ভাব্য প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর ছাত্রদলের আহ্বায়কসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদের বিপরীতে মোট ১১ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী রয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন বলেন, দলের তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। তিনি বলেন, "দলের নেতাকর্মীরাই তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন। এতে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র সুসংহত হওয়ার পাশাপাশি ভোটের সংস্কৃতিও আরও বিকশিত হবে।"

দলীয় নেতারা জানান, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খানমরিচ ইউনিয়ন বিএনপিতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ, ভোটে নেতৃত্ব বাছাইয়ে ১১ প্রার্থী

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x